২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরনিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভায় নেতৃবৃন্দ "আমেরিকা থেকে বিএনপি'র দেশ বিরোধী ষড়যন্ত্রের...

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সভায় নেতৃবৃন্দ “আমেরিকা থেকে বিএনপি’র দেশ বিরোধী ষড়যন্ত্রের মূল উৎপাটন করা হবে”

সুহাস বড়ুয়া (বস্টন)

নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উদ্যোগে গত  ২৮ জানুয়ারী নব গঠিত কার্য নির্বাহী কমিটির প্রথম সভা এবং বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫ম বার আওয়ামী লীগ সরকার গঠন করার জন্য নেত্রী ও জনগনকে অভিনন্দন জানানোর জন্য একটি বিশেষ সভা বৃহত্তর বোস্টনের ক্যামব্রিজ শহরের ৩৬২ রিঞ্জ এভিনিউতে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সফিদা বসু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা ডক্টর আশীষ দেব, ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি মাফুজুর রহমান, উপদেষ্টা জাহিদ মামুন, উপদেষ্টা হাসানুজ্জামান খান সোহেল, রেজ্জাকুল হায়দার ফরিদ, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সুহাস বড়ুয়া, নিউ ইংল্যান্ড মহিলা লীগের সভাপতি মিশা রহমান, সাংগঠনিক সম্পাদক মো নাসির উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অভয়া দেব, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মেহেদী ইমাম, ক্রীড়া সংগঠক সবুজ বড়ুয়া, বিশিষ্ট সংগীত শিল্পী এরফান হোসেন, মোঃ লোকমান, উত্তম নন্দী, সৈয়দ জাকির হুসাইন হানিফ, কিশোর শিল্পী প্রিয়তা মেহেদী। অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সকল সদস্য এবং সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় । সভায় বক্তারা বলেন, মুখে গনতন্ত্রের বুলি আওড়ায় আর নির্বাচিত গনতান্ত্রিক সরকারকে বিদেশী রাষ্ট্রের সহায়তায় অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে, দেশ বিরোধী বিএনপি জামায়াত। তাঁদের সে আশায় গুড়েবালি পড়েছে। আমরা তাদের দেশ বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার আছি এবং থাকবো। দেশে রাস্তাঘাট দখল করে রাজনীতির নামে আগুন সন্ত্রাস, মানুষ পোড়ানো, বিদেশী শক্তির সাথে আঁতাত ইত্যাদি সমস্ত তথ্য আমাদের কাছে চলে আসে। যাঁরা প্রবাসে বসে এসব করছে তার হিসাব আমাদের নজর এড়িয়ে যায় না । মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা পাঠ ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ