১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়অস্ত্র উদ্ধারে অভিযান শুরু আজ

অস্ত্র উদ্ধারে অভিযান শুরু আজ

অনলাইন ডেস্ক

অস্ত্র উদ্ধারে আজ ৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১২টা থেকে শুরু হবে যৌথ বাহিনীর অভিযান। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক শেষে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরো জানান, বৈধ এবং অবৈধ অস্ত্র জমা দেয়ার শেষ দিন ছিল আজ। তাই রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে যাতে অবৈধ অস্ত্রগুলো সংগ্রহ করা যায়। এছাড়া বৈঠকে দেশের মাদক সংকট নির্মূল এবং আসন্ন দুর্গা পূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়েও আলাপ হয় বলে জানান তিনি। এ জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন।

সর্বশেষ