১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅর্থ অনর্থডিম আমদানির অনুমতি : দাম কমছে

ডিম আমদানির অনুমতি : দাম কমছে

অনলাইন ডেস্ক

ডিম আমদানি করার অনুমতি এবং আমদানি শুল্ক কমানোর সুপারিশে বাজারে ডিমের দাম কমতে শুরু করেছে। বাজার পর্যালোচনায় জানা গেছে  মাত্র দুই দিনের ব্যবধানে ডিমের দাম প্রতি ডজনে ৩০ টাকা কমে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। সম্প্রতি বাজারে ডিমের দাম কয়েক দফায় বেড়ে যায়। একপর্যায়ে দেশের বাজারে প্রতি ডজন ফার্মের ডিমের দাম ১৮০ থেকে ১৯০ টাকা বেড়ে যায়।

দেশের সাম্প্রতিক বন্যার কারণে পোলট্রি শিল্প ক্ষতিগ্রস্ত হয়। ফলে ডিমের সরবরাহ কমে যায়। যার প্রভাব পড়েছে দামে। তবে সংশ্লিষ্ট মহলগুলো ডিম উৎপাদনের খরচ বেড়ে যাওয়াই ডিমের মূল্যবৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছে।

সর্বশেষ