জুলাই-আগস্ট আন্দোলনে প্রত্যেক শহীদের পরিবার ৩০ লাখ টাকা করে পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। মাহফুজ আলম বলেন, জুলাই-আগস্ট মাসের বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদের পরিবার ছাড়া আহতদেরও পুনর্বাসনের উদ্যোগ নেয়া হবে। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে এ টাকা দেওয়া হবে। পরে যাচাই-বাছাই করে যদি আরও প্রয়োজন হয়, তাও করা হবে।


