৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক

বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্তে সাত সদস্যের স্বাধীন তদন্ত কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিশনের প্রধান করা হয়েছে বিডিআরের (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমানকে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর, পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞের বিষয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নম্বর-১২১৬১/২০২৪-এ একটি জাতীয় স্বাধীন তদন্ত কমিটি গঠনের মাধ্যমে পুনঃতদন্তের জন্য নির্দেশনা দিয়েছে।

সর্বশেষ