প্রচ্ছদঅন্য খবরবাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর ঈদ পুনর্মিলনী ও দ্বি বার্ষিক সাধারণ সভা...

বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর ঈদ পুনর্মিলনী ও দ্বি বার্ষিক সাধারণ সভা সফলভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা

বার্তা প্রেরিত
আগামী ৭ জুন ২০২৫ অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার-এর দ্বিবার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সুন্দর ও সুচারুভাবে সু সম্পন্ন করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
দোহা জেদিদ এলাকার আমানউল্লাহ রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দ্বি বার্ষিক সাধারণ সভা প্রস্তুতি উপ-পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভূঁইয়া। সমন্বয়কারী সি. এম. হাসানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সদস্য সচিব আলহাজ্ব নাসির উদ্দিন তালুকদার।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক বিপ্লব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমাদ আইকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন লিমন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক নোমান ইউসুফ ও হোসেন আহমেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ এরশাদুল আলম, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ যথাক্রমে ইফতেখারুল ইসলাম (রাজশাহী), খাইরুল ইসলাম (সিলেট), মাহবুবুল আলম পিন্টু (ময়মনসিংহ), সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা রুমা, উপ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ ওসমান, সদস্য হালিমা আক্তার, আমিনুল ইসলাম বুলবুল, একরামুল হক রনি প্রমুখ।
সভার শেষে এক নৈশভোজের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ প্রবাসী কল্যাণ সংস্থা কাতার একটি মানবিক ও সামাজিক সংগঠন, যা কাতারে বসবাসরত প্রবাসীদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ