৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরদেশসেরা ফ্যাশন ব্র্যান্ড ‘এলিট’র ১৭তম আউটলেটের শুভ উদ্বোধন

দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড ‘এলিট’র ১৭তম আউটলেটের শুভ উদ্বোধন করলেন পিইউ ভিসি প্রফেসর নছরুল কদির

দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড ‘এলিট’র ১৭তম আউটলেটের শুভ উদ্বোধন

অনলাইন ডেস্ক

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড ‘এলিট লাইফ স্টাইল লিমিটেড’ এর ১৭তম আউটলেট (আজ) ২৭ জুলাই, সোমবার, বিকেল ৫টায় নগরীর অক্সিজেন কাঁচাবাজার সংলগ্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন করা হয়েছে।

অক্সিজেন শাখার উদ্বোধন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর এস. এম নছরুল কদির। তিনি ফিতা কেটে আউটলেটের কার্যক্রমের শুভ সূচনা ঘোষণা করেন।

এলিট লাইফ স্টাইল লিমিটেড-এর চেয়ারম্যান মুহাম্মদ মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক এ, কে শওকত আলী, পরিচালক জান্নাতুল ফেরদৌস, সাংবাদিক চিত্রশিল্পী এস.এম আজিজুল কদির, সাংবাদিক পার্থ নন্দী, প্রবাসী ব্যবসায়ী কায়সার হামিদ, ব্যবসায়ী মো. ফয়জুল আলম, মো.আব্দুল হামিদ, আনোয়ার মেহেদী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এস.এম নছরুল কদির বলেন, ‘এটি একটি অসাধারণ কনসেপ্ট। কম দামে বেশি বেচা। তবে মান যেন কম না হয় সে ব্যাপারে উদ্যোক্তাদের সতর্ক থাকতে হবে।’

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার সময়েও ‘এলিট’ ব্র্যান্ডের ১৭টি আউটলেট এবং আরও অর্ধডজন নতুন আউটলেটের পরিকল্পনার খবর আমাদের আশাবাদী করে তোলে উল্লেখ করে তিনি বলেন, ‘এই ব্র্যান্ড একদিন দেশের গ-ি পেরিয়ে বিশ্বে সমাদৃত হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি।’

অনুষ্ঠানের সভাপতি ও এলিট লাইফ স্টাইল লিমিটেড-এর চেয়ারম্যান মুহাম্মদ মামুন চৌধুরী বলেন, ‘যে খাবার আমি নিজে খাই না, সেটা কাউকে খাওয়াই না। যে পোশাক আমি নিজে পরি, সেটাই মানুষকে পরানোর উদ্যোগ নিয়েছি। কম দাম মানেই খারাপ পোশাক-এই ধারণা এলিট ইতোমধ্যে ভেঙে দিয়েছে।’

ফিতা কাটা ও কেক কাটার মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা মাহফুজ চৌধুরী, মৃত্তিকা এম.চৌধুরী, সারলিন এম.চৌধুরী, এ জি এম মোঃ মামুনুর রশিদ, সেলস এন্ড অপারেশন
আমানুর সাদী, সানম্যার আার্ট ম্যানেজার গিয়াস উদ্দিন টিংকু প্রমুখ।

৯৯ টাকা থেকে শুরু
গ্রাহকদের জন্য সুখবর হলো, ‘এলিট’ এর এই নতুন আউটলেটে মাত্র ৯৯ টাকা থেকে ৯৯৯ টাকার মধ্যে পাঞ্জাবি, প্যান্ট, শার্ট, পোলো টি-শার্টসহ ছেলেদের যাবতীয় ফ্যাশন পোশাকের বিপুল সমাহার রয়েছে। সারাদেশে ব্যাপক জনপ্রিয় এই ব্র্যান্ডের বর্তমানে বিভিন্ন জেলা-শহরে মোট ১৬টি আউটলেট সফলতার সাথে কার্যক্রম পরিচালনা করছে। অক্সিজেন আউটলেটটি নিয়ে মোট আউটলেটের সংখ্যা দাঁড়ালো ১৭টি।

সর্বশেষ