প্রচ্ছদঅন্য খবরপ্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি ডেন্টাল ক্যাম্প

অনলাইন ডেস্ক

প্রিমিয়ার ইউনিভার্সিটি, চট্টগ্রামের জিইসি ক্যাম্পাসে ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আগামী ১৯ সেপ্টেম্বর ফ্রি ডেন্টাল ক্যাম্প আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক সভায় ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন করতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এস. এম. নছরুল কদির, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার, ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জনাব এস. এম. নুরুল কদির, শিল্পী ও সাংবাদিক জনাব আজিজুল কদির, ইউনিলিভারের রিজিওনাল বিজনেস ম্যানেজার জনাব সুকান্ত সরকার, ইউনিলিভারের সায়েন্টিফিক এক্সিকিউটিভ জনাব মোহাম্মদ ওয়াজেদ এবং ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী জনাব এরফানুল হক তারেক।

ফয়জুল কদির স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জনাব এস. এম. নুরুল কদির বলেন, “উক্ত ডেন্টাল ক্যাম্পের মূল উদ্দেশ্য কেবল দাঁতের চিকিৎসা করা নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করা। কীভাবে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হয়, কোন ধরনের খাবার দাঁতের জন্য ক্ষতিকর এবং কতদিন পরপর ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত—এই বিষয়গুলো জানা জরুরি। এই যাত্রায় আমরা প্রথম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছি। এ উদ্যোগ সফল করতে আমরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতা কামনা করছি।”

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্যাম্পটি সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।

সর্বশেষ