
চাঁদ দেখার ওপর ভিত্তি করে যেমন রোজা শুরু বা শেষ হওয়ার তারিখ নির্ধারিত হয়, তেমনি সূর্যের উদয় বা অস্ত যাওয়ার ওপর নির্ভর করে রোজার সময়। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত মুসলমানরা তাদের দেশের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে কম বা বেশি সময় ধরে রোজা রাখেন। যা সর্বনি¤œ থেকে সর্বোচ্চ পর্যন্ত পরিবর্তিত হয়। এবার রমজানে কোথাও রোজা পালন হবে ১১ ঘণ্টা আবার কোথাও ২০ ঘণ্টা।
পর্তুগাল, গ্রিস, চীন, যুক্তরাষ্ট্র, তুরস্ক, মরক্কো, জাপান, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, লেবানন, সিরিয়া, মিসর, জেরুজালেম, কুয়েত, ফিলিস্তিন, ভারত, হংকং, বাংলাদেশ, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেনের মুসলমানদের রোজা রাখতে হবে সাড়ে ১৩ ঘণ্টা থেকে ১৫ ঘণ্টা।
রমজানের প্রথমদিনে বাংলাদেশে ১৩ ঘণ্টা ৪৫ মিনিট রোজা রাখতে হবে। শেষ দিন প্রায় ১৫ ঘণ্টা ২০ মিনিট রোজা রাখতে হবে।
এবার গ্রিনল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, স্কটল্যান্ডের বাসিন্দাদের সবচেয়ে বেশি সময় রোজা রাখতে হবে। এসব দেশে বসবাসকারী মুসলমানেরা ২০ ঘণ্টা রোজা রাখবেন। এর পরবর্তী অবস্থানেই রয়েছে সুইডেন, জার্মানি। এসব দেশের মুসলমানদের ১৯ ঘণ্টা রোজা রাখতে হবে। এছাড়া লন্ডন, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ডেনমার্ক, পোল্যান্ড ১৮ ঘণ্টা। রমজানে ১৩ ঘণ্টা রোজা রাখবেন ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, সুদান, মালয়েশিয়া, কেনিয়া, অ্যাঙ্গোলা, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রাজিল, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকার মুসলমানরা।
অন্যদিকে একেবারে কম সময় রোজা রাখবেন দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে বসবাসকারী মুসলমানরা। নিউজিল্যান্ড, আর্জেন্টিনা এবং দক্ষিণ আফ্রিকার মুসলমানদের গড়ে মাত্র ১১ থেকে ১২ ঘণ্টা রোজা রাখতে হবে।
যেসব দেশে বেশি সময় রোজা রাখতে হয়
গ্রিনল্যান্ড ২০ ঘণ্টা
নরওয়ে ২০ ঘণ্টা
ফিনল্যান্ড ২০ ঘণ্টা
সুইডেন ১৯ ঘণ্টা
জার্মানি ১৯ ঘণ্টা
কানাডা ১৭ ঘণ্টা
ডেনমার্ক ১৮.৫ ঘণ্টা
পোল্যান্ড ১৮.৫ ঘণ্টা
লন্ডন ১৮.৫ ঘণ্টা
বেলজিয়াম ১৮ ঘণ্টা
সুইজারল্যান্ড ১৮ ঘণ্টা
রোমানিয়া ১৭.৫ ঘণ্টা
রাশিয়া ১৭ ঘণ্টা
বুলগেরিয়া ১৭ ঘণ্টা
ফ্রান্স ১৭ ঘণ্টা
ইতালি ১৭ ঘণ্টা
আফগানিস্তান ১৭ ঘণ্টা
স্পেন ১৬.৫ ঘণ্টা
পর্তুগাল ১৬.৫ ঘণ্টা
গ্রীস ১৬.৫ ঘণ্টা
আইসল্যান্ড ১৬ ঘণ্টা ৫০ মিনিট
গ্রিনল্যান্ড ১৬ থেকে ১৭ ঘণ্টা
ফ্রান্স ১৬ থেকে ১৭ ঘণ্টা
চীন ১৫ থেকে ১৬ ঘণ্টা
আমেরিকা ১৫ থেকে ১৬ ঘণ্টা
তুরস্ক ১৫ থেকে ১৬ ঘণ্টা
কানাডা ১৫ থেকে ১৬ ঘণ্টা
উত্তর কোরিয়া ১৫ থেকে ১৬ ঘণ্টা
জাপান ১৪ থেকে ১৫ ঘণ্টা
বাংলাদেশ ১৪ থেকে ১৫ ঘণ্টা
ভারত ১৪ থেকে ১৫ ঘণ্টা
পাকিস্তান ১৪ থেকে ১৫ ঘণ্টা
সৌদি আরব ১৪ থেকে ১৫ ঘণ্টা
সংযুক্ত আরব আমিরাত ১৪ থেকে ১৫ ঘণ্টা
কাতার ১৪ থেকে ১৫ ঘণ্টা
ইরান ১৪ থেকে ১৫ ঘণ্টা
ইরাক ১৪ থেকে ১৫ ঘণ্টা
সিরিয়া ১৪ থেকে ১৫ ঘণ্টা
ফিলিস্তিন ১৪ থেকে ১৫ ঘণ্টা
যেসব দেশে রোজা সবচেয়ে কম সময় রাখতে হয়
সিঙ্গাপুর ১৩ থেকে ১৪ ঘণ্টা
মালয়েশিয়া ১৩ থেকে ১৪ ঘণ্টা
সুদান ১৩ থেকে ১৪ ঘণ্টা
থাইল্যান্ড ১৩ থেকে ১৪ ঘণ্টা
ইয়েমেন ১৩ থেকে ১৪ ঘণ্টা
ব্রাজিল ১২ থেকে ১৩ ঘণ্টা
জিম্বাবুয়ে ১২ থেকে ১৩ ঘণ্টা
ইন্দোনেশিয়া ১২ থেকে ১৩ ঘণ্টা
দক্ষিণ আফ্রিকা ১১ থেকে ১২ ঘণ্টা
আর্জেন্টিনা ১১ থেকে ১২ ঘণ্টা
প্যারাগুয়ে ১১ থেকে ১২ ঘণ্টা
উরুগুয়ে ১১ থেকে ১২ ঘণ্টা
নিউজিল্যান্ড ১১ থেকে ১২ ঘণ্টা


