‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্টে গান গাইতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারগুলোকে সহায়তার জন্য এই কনসার্ট আয়োজন করা হয়েছে। স্পিরিটস অব জুলাই’ এর আয়োজনে ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি এটি অনুষ্ঠিত হবে। ‘জরুরি থা’, ‘ও রে পিয়া’, ‘জগ সুনা সুনা লাগে’, ‘তেরে বিন’, ‘তেরি ওর’, ‘ম্যায় যাঁহা রাহুঁ’, ‘তেরে মাস্ত মাস্ত দো ন্যায়ন’, ‘তুম জো আয়ে জিন্দেগি মে’, ‘দিল তো বাচ্চা হ্যায় জি’সহ অসংখ্য জনপ্রিয় গানের গায়ক রাহাত ফতেহ আলী খান।


