
আন্তর্জাতিক কুরআন ও আজান প্রতিযোগিতায় অংশ নিয়েছেন হলিউডের মুভি ও টেলিভিশনের স্ক্রিপ্ট রাইটার ইয়াসির ওমর শাহিন। ফিলিস্তিনি বংশোদ্ভূত এই আমেরিকান প্রতিযোগিতায় তার সুরেলা কণ্ঠে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শাহিন জানান, তিনি হলিউডে ১৩০টির বেশি অনুষ্ঠান নির্মাণের বিষয়টি তত্ত্বাবধান করেছেন, তৈরি করেছেন ১৪টি তথ্যচিত্র। এছাড়া তিনি আরব ও ইসলামিক দেশগুলোর টিভি চ্যানেলের বেশ কয়েকটি শো নির্মাণে অবদান রেখেছেন। শাহিন বলেন, তিনি তার কাজের পাশাপাশি পবিত্র কুরআন মুখস্থ ও তিলাওয়াত করেন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাসের একটি মসজিদে মুসলিম শিশুদের কুরআন পড়ান শাহিন। ওতর এলকালাম নামের এ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণ গত বৃহ¯পতিবার সউদী আরবে শুরু হয়েছে। প্রতিযোগিতায় ইসলামিক বিশ্বের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্যও তুলে ধরা হচ্ছে। শাহিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ইউনিভার্সিটিতেও পড়ান। কয়েকটি ধাপ পেরিয়ে প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে অংশ নেন শাহিন। চূড়ান্ত ধাপের প্রথম পর্বে সারা বিশ্বের ৩২ প্রতিযোগী অংশ নেন। উল্লেখ্য, প্রতিযোগিতার প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ৪ জানুয়ারি। এতে ১৬৫টি দেশ থেকে ৫০ হাজারের বেশি প্রতিযোগী নিবন্ধন করেন।
সূত্র: আরব নিউজ ।


