
চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এইচ এ গ্রুপের কর্মকর্তাদের এক মতবিনিময় সভা ২ এপ্রিল রোববার ক্লাবের পিএইচ পি ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ এবং এইচ এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক।
প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব হচ্ছে একটি জনকল্যাণকর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে এইচ এ গ্রুপের সম্পৃক্ততায় আমরা সাধুবাদ জানাচ্ছি। সকলের সম্পৃক্ততায় চট্টগ্রাম প্রেস ক্লাবকে একটি স্বনির্ভর প্রতিষ্ঠানে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এইচ এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাবের অগ্রযাত্রায় এইচ এ গ্রুপকে সম্পৃক্ত করায় প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামীতেও প্রেস ক্লাবের নানা কর্মকাণ্ডে আমরা পাশে থাকবো। একইসঙ্গে দেশের নানা উন্নয়ন ও বাণিজ্যিক ক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানের শুরুতে এইচ এ গ্রুপের কর্মকর্তাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় এইচ এ গ্রুপের চেয়ারম্যান হাফিজ আহমেদকে প্রেস ক্লাবের পক্ষ থেকে দাতাসদস্যপদ প্রদান করা হয়।
এ সময় প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, এইচ এ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এইচ এ র্ট্যুস অ্যান্ড ট্রাভেল্স এর ব্যবস্থাপনা পরিচালক আহসান উল্লাহ, এইচ এ গ্রুপের জিএম মোহাম্মদ আবু সাঈদ, হক ইলেকট্রনিক্স এর ডিএমডি মাইন উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্মল চন্দ্র দাশ, আবু জাফর মো. হায়দার, মইনুদ্দীন কাদেরী শওকত, জামালুদ্দীন ইউছুফ, সুভাষ কারণ, স ম ইব্রাহীম, মাখন লাল সরকার, প্রভাত বড়ুয়া, রনজিত দে, রোকসারুল ইসলাম, আসিফ সিরাজ, যীশু রায় চৌধুরী, স ম ইব্রাহীম, বিশ্বজিৎ বড়ুয়া, মোস্তাফিজুর রহমান, রূপম চক্রবর্তী, জাহাঙ্গীর টুটুল, সাইফুদ্দিন খালেদ, জাকির হোসেন লুলু, গোলাম সরওয়ার, নজরুল ইসলাম, সুভাষ কারণ, আবুল কালাম বেলাল, কামাল উদ্দিন খোকন, মোহাম্মদ ফারুক, মাহবুবুর রহমান, ইসকান্দর আলী চৌধুরী, সিরাজুল করিম মানিক, মাখন লাল সরকার, মো. শহীদুল ইসলাম, নুরুল আলম, আবুল হাসনাত, নুরউদ্দিন আহমদ, মিন্টু চৌধুরী, দেবপ্রসাদ দাস, গোলাম সরওয়ার, প্রদীপ নন্দী, গোলাম মর্তুজা আলী, গোলাম মাওলা মুরাদ, রফিকুল ইসলাম সেলিম, সুলতান মাহমুদ সেলিম, রাজেশ চক্রবর্তী, নিপুল কুমার দে মুজাহিদুল ইসলাম, অমিত বড়ুয়া, রাজেশ চক্রবর্তী, গোলাম মর্তুজা আলী, সুবল বড়ুয়া, মোহাম্মদ হামিদুল ইসলাম, শরীফুল হক চৌধুরী, অস্থায়ী সদস্য অনুপম বড়ুয়া, আমিনুল ইসলাম মুন্না, তুষার দেব’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।


