২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ

ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ বরণ

পুরোনো দিনের ব্যর্থতা, গ্লানি, আর বিভেদ বিভাজন কে পিছনে ফেলে উন্নয়ন-সমৃদ্ধি কামনা এবং নতুন বছর কে বরণের অংশ হিসেবে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বাংলা নববর্ষ-১৪৩০ বরণ অনুষ্ঠান। রমজান মাস উপলক্ষ্যে সীমিত পরিসরে আয়োজিত আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে ইডিইউ পরিবার উদযাপন করেছে বাংলা নতুন বছরের আগমনকে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে,অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইডিউর স্কুল অব ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন। আয়োজিত আলোচনা অনুষ্ঠানে, প্রধান অতিথি এবং প্রধান আলোচক হিসেবে তাদের বক্তব্য রাখেন যথাক্রমে স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন প্রফেসর ড. মোহাম্মদ রকিবুল কবির এবং প্রক্টর মো. আসাদুজ্জামান।

পহেলা বৈশাখকে সামনে রেখে সমগ্র বাঙালি জাতি নব স্বপ্ন, নব আশায় প্রার্থিত জীবনের লক্ষ্যে নতুনভাবে জীবনের যাত্রা শুরু করে। শুভ্রতার প্রত্যাশায় নতুন বছর কে স্বাগত জানাতে, সকাল ১১টায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। সভাপতির বক্তব্যে ড. মো. নাজিম উদ্দিন বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির ঐতিহ্য ও সংস্কৃতির পুনর্জাগরণের অনুষ্ঠান। তিনি আশা ব্যক্ত করেন, বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্ম বাংলার এই বিশেষ ঐতিহ্য কে ধারণ করবে এবং পালন করবে।

এ দেশের প্রাচীনতম ঐতিহ্য উদ্যাপন এর ব্যাপারে স্মৃতিচারণ করে অধ্যাপক মো. রকিবুল কবির বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষের একচ্ছত্র অংশগ্রহণের মাধ্যমে আমাদের দেশে নববর্ষ আয়োজিত হয়ে আসছে বছরের পর বছর।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort