১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশমার্কেটে আগুন: নাশকতা কি না খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী

মার্কেটে আগুন: নাশকতা কি না খতিয়ে দেখতে বললেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিক সময়ে দেশজুড়ে বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনা ষড়যন্ত্র বা নাশকতা কি না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান তিনি।
শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার ও জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Nagad
Nagad

তিনি বলেন, দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে।

অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কিনা তা খতিয়ে দেখতে হবে। সকলকে আরো বেশি সচেতন থাকতে হবে। সকলের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে।

সরকারের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ফায়ার সার্ভিসের আগুন নেভানোর সময় অযথা ভিড় করা যাবে না। কোন প্রকার বাধা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (১৫ এপ্রিল) ভোরে রাজধানীর অন্যতম বিপণী বিতান নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটে। তিন ঘণ্টার বেশি সময় পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort