১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরঈদ কেনাকাটায় শপিং মল বালি আর্কেড

ঈদ কেনাকাটায় শপিং মল বালি আর্কেড

বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রাম। নেই কি চট্টগ্রামে। পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। ঢাকার পর বাংলাদেশের সবচেয়ে গুরত্বপূর্ণ শহর হচ্ছে চট্টগ্রাম। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মাঝখানে কর্ণফুলী নদীর তীরে এই শহরটি অবস্থিত। শুধুমাত্র একটি অপরিপূর্ণ ছিল তা হচ্ছে বিশ্বমানের একটি শপিং মল।

চট্টগ্রামের মানুষ বছরের প্রতিটা দিন কেনাকাটায় অভ্যস্ত তেমনি ভোজন রসিক। এরমধ্যে ঈদসহ বিভিন্ন উৎসবে কেনাকাটার জন্য ঢাকায় পাড়ি দিতে হত। আবার অনেকে দেশের বাইরে চলে যেত। এখন আর ঢাকায় যেতে হচ্ছে না বা দেশের বাইরে যেতে হচ্ছে না। বাণিজ্যিক রাজধানী বা রুপের রানী চট্টগ্রাম এখন সম্পূর্ণ পরিপূর্ণতা পেয়েছে বন্দরনগরীর চকবাজারে ‘বালি আর্কেড’ নামে ১১ তলার একটি বিশ্বমানের সুপার মল হওয়াতে। এই সুপার মলে শুধুমাত্র কেনাকাটা করতে ক্রেতারা আসেন না। বিনোদনের জন্য ছুটে আসেন বালি আর্কেড সুপার মলে। কেনাকাটার সাথে বিনোদন এবং খাওয়া দাওয়ার জন্য অত্যাধুনিক ফুডকোর্ট। যেখানে দেশ ও দেশের বাইরের সেরা শেফ দিয়ে হরেক রকমের তৃপ্তিদায়ক খাবার তৈরি করা হয়। করোনার মধ্যে মানুষ যেমন ছিলেন ঘরবন্দি তেমনই হয়ে উঠেছিলেন একঘেয়েমি। মাঝে মাঝে যে সময়টুকু খোলা ছিল তার মধ্যে বেশিরভাগই বেরসিক ছিল শপিং মল।

অপরদিকে অর্থনৈতিক দৈন্যতার কারণে যাওয়া হতো না অধিকাংশের শপিংমলে। তবে এবার ঈদে মানুষ ইচ্ছেমতো কেনাকাটা করছে। নগরীর গুরুত্বপূর্ণ শপিংমল ঘুরে দেখা গেছে অধিকাংশ ক্রেতা একবার হলেও আসছেন বালি আর্কেড শপিং মলে। ঈদের কেনাকাটায় বন্দরনগরী চট্টগ্রামের সকলের প্রিয় শপিং মল হিসেবে আলোচিত হয়েছে বালি আর্কেড শপিং মল। দেশ সেরা সকল ব্র্যান্ডেড কোম্পানিগুলোর শোরুম এই শপিংমলে রয়েছে। একজন ক্রেতার পছন্দের সকল ঈদ সামগ্রী সহজে পেয়ে যাচ্ছেন এই মলে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, প্রায় ক্রেতা শপিংমলে প্রবেশ পূর্বে ফটোসেশন বা সেলফি তুলে আপলোড করছেন নিজের ফেসবুক আইডিতে। ক্যাপশনে দিচ্ছেন, ঈদ কেনাকাটায় চলে আসলাম স্বপ্নের শপিংমল বালি আর্কেডে। সম্পূর্ণ শপিং মলটি শীততাপ নিয়ন্ত্রিত এবং ওয়াইফাই রয়েছে। অন্যান্য শপিংমলে নিজেদের দোকান শীততাপ নিয়ন্ত্রিত থেকে থাকে। তবে এই মলে পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। এতে ক্রেতাদের কেনাকাটায় এক দোকানে থেকে অন্য দোকান বা এক তলা থেকে অন্য তলায় আসা যাওয়াতে এই গরমে কোন ধরনের বিরক্তিবোধ অনুভব করতে হয় না।

এই মলের শোরুমগুলো উদ্বোধন করতে এসেছিলেন দেশের খ্যাতিমান ও জনপ্রিয় তারাকারা। সুতরাং বালি আর্কেড শপিং মল চট্টগ্রামের জন্য এক অভূতপূর্ণ শপিং মল। গত বৃহস্পতিবার শুক্রবার ও আজ শনিবার এই শপিংমলে ক্রেতার এত চাপ ছিল-আছে তা বলার মত না। সকল শোরুমের বিক্রেতারা এত বেশি ক্লান্ত আগামীতে তাদের স্বিফট ওয়াইজ কাজ করতে হবে বলে চিন্তা করছেন।

কেনাকাটা করতে আসা নুসরাত সুজিতা বৃষ্টি সাইমন আকিবসহ একাধিক ক্রেতার সাথে কথা বলে জানা যায়, তাদের পছন্দের সকল কেনাকাটা স্বাচ্ছন্দে করতে পেরেছেন। দামও নাগালের মধ্যে রয়েছেন। পাশাপাশি যথেষ্ট পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা থাকায় খুব খুশি সকল ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, বালি আর্কেড শপিং মলের জন্য এই বছর জমজমাট ঈদ কেনাকাটা । যদি করোনার প্রাদুর্ভাব থাকত তাহলে ফের হোঁচট খেতে হত। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। ক্রেতাদের পছন্দ হয় মত আমাদের দোকান সাজিয়েছি। খুব অল্প লাভে সবকিছু ছেড়ে দিচ্ছি।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort