২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশচট্টগ্রামে ঈদের জামাত যেসব স্থানে

চট্টগ্রামে ঈদের জামাত যেসব স্থানে

চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে সকাল ৮টায় এবং একই স্থানে দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।
প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ-এর পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক। বৃহস্পতিবার চসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চসিকের তত্ত্বাবধানে নগরীর আরও যেসব স্থানে ঈদের জামাত হবে, সেগুলো হলো—সকাল ৮টায় লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদ, সকাল ৮টায় সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, হজরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ ও মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদ (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন)। এর পাশাপাশি নগরীর ৪১টি ওয়ার্ডে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে প্রধান ঈদ জামাত নিজ নিজ এলাকার মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে।

অপরদিকে চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের প্রধান ঈদ জামাত স্টেডিয়ামসংলগ্ন জিমনেসিয়াম মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ড. সাইয়েদ আবু নোমান। এছাড়া কমিটির আওতাভুক্ত নগরীর ৯৩টি আঞ্চলিক ঈদগাহসমূহের ঈদের নামাজের সময়সূচি এবং ইমাম স্থানীয় কমিটির সিদ্ধান্ত অনুসারে হবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort