২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রামের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চট্টগ্রামের বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

চট্টগ্রামে ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় সবকটি বিনোদন কেন্দ্রে। রোববার (২৩ এপ্রিল) দুপুর থেকে শিশু-কিশোরের পাশাপাশি বয়স্কদেরও দেখা গেছে পরিবার-পরিজন নিয়ে দল বেঁধে বিনোদন কেন্দ্রে যেতে।

জানা যায়, পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড, পতেঙ্গা প্রজাপতি পার্ক, কর্ণফুলী নদীর অভয়মিত্র ঘাট, কাজির দেউড়ি শিশু পার্ক, বহদ্দারহাট স্বাধীনতা পার্ক, আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্ক, হালিশহর সাগর পাড় ছাড়াও সীতাকুণ্ডের গুলিয়াখালী সাগরপাড়, মীরসরাইয়ে মহামায়া লেক, আনোয়ারায় পারকি সমুদ্র সৈকত, ফটিকছড়ি চা বাগানে ভিড় জমে দর্শনার্থীদের। ঈদের দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে পার্ক, চিড়িয়াখানাসহ চট্টগ্রামের সকল বিনোদন কেন্দ্র। বিকেল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে বেড়েই চলেছে নারী-শিশু থেকে শুরু করে নানা বয়সের মানুষ আনাগোনা।‌ চট্টগ্রাম চিড়িয়াখানায় খাঁচায় বন্দি বাঘ, সিংহ, হরিণ, জেব্রাসহ নানা প্রজাতির পশুপাখি দেখে মুগ্ধ হয়েছে দর্শনার্থীরা। প্রিয়জনদের সঙ্গে তুলেছেন ছবিও।

চিড়িয়াখানার চিকিৎসক ও ডেপুটি কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, ‘বিকেল থেকে চিড়িয়াখানায় দেখা গেছে পর্যটকদের ভিড়। গরমে তীব্রতা কম থাকলে আরো বেশি সংখ্যক পর্যটকদের সমাগম বাড়বে। তাছাড়া ঈদকে ঘিরে সাজানো সম্পূর্ণ চিড়িয়াখানা। সংযোজন হয়েছে নতুন পশুপাখির।

এদিকে ঈদকে ঘিরে চিড়িয়াখানার পাশেই নগরের কনকর্ড ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক ও ওয়াটার পার্ক সি ওয়ার্ল্ড সেজেছে নতুন সাজে। পর্যটকদের আকর্ষণ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

কনকর্ড ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কের ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) বিশ্বজিৎ বলেন, গত বছর ঈদের ছুটিতে ফয়েস লেক দর্শনার্থী ভিড় চোখে পড়ার মতো ছিল। এ বছরও তাই।

ওদিকে দর্শনার্থীর ঢল নেমেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে সব বয়সী মানুষের ভিড় জমেছে। সাগরের সৌন্দর্য উপভোগের পাশাপাশি কেউ কেউ স্পিড বোটে সমুদ্রে বেড়াতেও দেখা গেছে।

বিনোদন কেন্দ্রগুলোতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সার্বক্ষনিক নজরে রেখেছে চট্টগ্রাম মেট্রেপলিটন পুলিশ। এছাড়া সমুদ্র সৈকত এলাকায় কাজ করছে টুরিস্ট পুলিশের সদস্যরা

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort