১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশশতবছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৪ তম আসর

শতবছরের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার ১১৪ তম আসর

চট্টগ্রামের ঐতিহাসিক আব্দুল জব্বারের ১১৪ তম বলি খেলা আজ। একই সঙ্গে চার দিন ব্যাপী শুরু হয়েছে বৈশাখী মেলা । এদিকে আব্দুল জব্বারের বলি খেলাকে দেশবিদেশে ছড়িয়ে দিতে জব্বার স্মৃতি বলি একাডেমি প্রতিষ্ঠা করা ঘোষনা দিয়েছে সিটি মেয়র এম রেজাউল করিম।উক্ত একাডেমিতে বলিদের প্রশিক্ষণ দিয়ে দেশেবিদেশে খেলার উপযুক্ত হিসাবে তৈরি করা হবে জানান মেলা কমিটি প্রধান পৃষ্টপোষক।
কি ভাবে চট্টগ্রামের জব্বারের বলি খেলা আসলো
জব্বারের বলি খেলা এক ধরনের কুস্তি। যা চট্টগ্রামের লালদীঘি ময়দানে প্রতিবছর ১২ বৈশাখ অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশগ্রহণকারীদের বলি বলা হয়।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কুস্তি বলি খেলা নামে পরিচিত। এটি শতবছরের ঐতিহ্যবাহী খেলা হিসেবে সমাদৃত।
বলিখেলা সূচনা ১৯০৯ সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর এ খেলার সূচনা করেন। তার মৃত্যুর পর এটি জব্বারের বলি খেলা নামে পরিচিতি পাই।
বলি খেলাকে কেন্দ্র করে লালদীঘি ময়দানের আশেপাশে প্রায় তিন কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার হয়ে থাকে।
বাঙালি সংস্কৃতির বিকাশ যুব সম্প্রদায়ের মধ্যে ব্রিটিশবিরোধী মনোভাব শক্তিমত্তা প্রদর্শন ও মনোবল বাড়ানোর জন্য আবদুল জব্বার সওদাগর কুস্তি প্রতিযোগিতার প্রবর্তন করেন। ১৯০৯ সালের ১২ বৈশাখ এ খেলার সূচনা করেন। এর জন্য ব্রিটিশ সরকার তাকে খান বাহাদুর উপাধিতে ভূষিত করে।
কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। সে সময় বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও বলিরা এ খেলায় অংশ নিতেন।
কর্ণফুলী ও শঙ্খ নদীর মধ্যবর্তী স্থানের উনিশটি গ্রামে মল্ল উপাধিধারী মানুষের বসবাস ছিল। প্রচণ্ড দৈহিক শক্তির অধিকারী মল্লরা সুঠানদেহী সাহসী পুরুষ। তাদের বংশানুক্রমিক পেশা হচ্ছে শারীরিক কসরৎ প্রদর্শন। এ মল্লবীররাই ছিলেন বলি খেলার প্রধান আকর্ষণ ও মূল প্রেরণা।
এখন পেশাদার বলির অভাবে এ খেলার আকর্ষণ কমছে। তবে জব্বারের বলি খেলার মূল উপজীব্য হয়ে উঠেছে মেলা। তাই অনেকে একে বৈশাখী মেলা হিসেবেই চেনে। বর্তমানে দেশের সবচেয়ে বড় লোকজ উৎসব হিসেবে একে চিহ্নিত করা হয়। খেলাকে কেন্দ্র করে ৩ দিনের আনুষ্ঠানিক মেলা বসার কথা থাকলেও ৫/৬ দিনের মেলা বসে এলাকা ঘিরে।

জব্বারের বলি খেলার পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে ও এখন বলি খেলা হয়ে থাকে কক্সবাজারে ডিসি সাহেবের বলি খেলা, সাতকানিয়ায় মক্কার বলি খেলা, আনোয়ারায় সরকারের বলি খেলা, রাউজানে দোস্ত মোহাম্মদের বলি খেলা, হাটহাজারীতে চুরখাঁর বলি খেলা, চান্দগাঁওতে মৌলভীর বলি খেলা,সিআরবিতে সাহাউদ্দিন বলি খেলা এখনো কোনভাবে চলমান।

লেখক: সংবাদকর্মী

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort