১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশবীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী অমল মিত্রের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
মহান স্বাধীনতা সংগ্রামের বীর সেনানী ও মহানগর আওয়ামী লীগ নেতা অমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

রোববার (৭ মে) এক বিবৃতিতে তথ্যমন্ত্রী বলেন, অমল মিত্র ছিলেন মহান স্বাধীনতা যুদ্ধের অসম সাহসী এক যোদ্ধা। খুব কম বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এ যোদ্ধা স্বাধীনতার ৯ মাসে নগরী ও জেলায় অসংখ্য সম্মুখযুদ্ধে অংশ নেন এবং গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ সৈনিক হিসেবে নায়কোচিত ভূমিকা পলন করেন। তিনি জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হিসেবে ছাত্র জীবন থেকেই আন্দোলন সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, দলের আদর্শের প্রতি অবিচল অমল মিত্র একদিনের জন্যও নীতিচ্যুত হননি। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর প্রতিশোধ স্পৃহায় তিনি জ্বলে উঠেন। দলের দুঃসময়েও তিনি নেতাকর্মীদের সাথে রাজপথে ছিলেন। জীবনে কোন লোভ লালসা ছিল না। তার মৃত্যুতে দল ও দেশের অপূরণীয় ক্ষতি হলো।

মন্ত্রী প্রয়াত বীর অমল মিত্রের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে শোকাভিভুত চসিক মেয়র
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে চট্টগ্রাম শহরের দুর্ধর্ষ গেরিলা অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে শোকাভিভুত চট্টগ্রাম সিটি মেয়র প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এক শোক বার্তায় বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মৃত্যুর পরোয়া না করে অমল মিত্র মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। প্রশিক্ষিত হানাদার বাহিনীর বিপক্ষে লড়তে তখন আমরা গেরিলা হামলার কৌশল প্রয়োগ করে চট্টগ্রামকে শত্রুমুক্ত করতে একত্রে কাজ করি।

দেশ স্বাধীন হওয়ার পর পঁচাত্তরের পনেরই আগস্ট পরবর্তী কঠিন সময়ে তিনি চট্টগ্রামে আওয়ামী লীগকে স্বৈরাচার বিরোধী আন্দোলনকে সুসংগঠিত করেন। চট্টগ্রামের মানুষের সুখ-দু:খে তিনি সবসময় পাশে ছিলেন। দলের চরম দুর্দিনে কর্মীদের তিনি আগলে রেখেছিলেন পরম মমতায়। তিনি দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়। এ বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তবে, প্রজন্ম থেকে থেকে প্রজন্মে একজন আদর্শিক নেতা হিসেবে কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে তিনি বেঁচে থাকবেন। তার কর্ম এবং সাংগঠনিক কৌশল আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অমল মিত্রের মৃত্যুতে শিক্ষা উপমন্ত্রীর শোক
বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

রোববার (৭ মে) বিকেলে এক শোকবার্তায় শিক্ষা উপমন্ত্রী বলেন, ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন অমল মিত্র ।

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জাতি শ্রদ্ধার সঙ্গে তাকে আজীবন স্মরণ করবে। তাঁর মৃত্যুতে আমরা একজন জাতির বীর সন্তানকে হারালাম।
শোকবার্তায় বীর মুক্তিযোদ্ধা আমল মিত্রের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান শিক্ষা উপমন্ত্রী।

রোববার বিকেল ৪টা ৩ মিনিটে বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অমল মিত্রের মৃত্যু, আ জ ম নাছিরের শোক
বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

রোববার (৭ মে) সন্ধ্যায় এক শোকবার্তায় তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা অমল মিত্রের মৃত্যুতে আমরা একজন জাতির বীর সন্তানকে হারালাম।

প্রয়াত অমল মিত্রের বিদেহী আত্মার শান্তি কামনা করছি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
রোববার বিকেল ৪টা ৩ মিনিটে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র মারা যান।

মিউনিসিপ্যাল স্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে বলুয়ার দিঘির অভয়মিত্র মহাশ্মশানে এই বীর মুক্তিযোদ্ধার শেষকৃত্য সম্পন্ন হয়।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort