১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রামের প্রকৃতি এবং এখানকার মানুষ খুবই আন্তরিক

চট্টগ্রামের প্রকৃতি এবং এখানকার মানুষ খুবই আন্তরিক

বরেণ্য চারুশিল্পী দীপক কুমার দত্ত বলেছেন, চট্টগ্রামের প্রকৃতি এবং এখানকার মানুষ খুবই আন্তরিক। ১৯৮২ সালের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে পড়ালেখা শুরু থেকে অদ্যাবধি আমি চট্টগ্রামে অবস্থান করছি। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চট্টগ্রামের সাংবাদিকদের সাথে নানা কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িত থেকে দেশের ও সমাজের উন্নয়নে তাঁদের কর্মকাণ্ডগুলো খুব কাছে থেকে দেখার সুযোগ হয়েছে। পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে আসা অতিথিরা এখানকার মানুষের ভালোবাসায় মুগ্ধ না হয়ে পারবেন না।

দি এ্যাড কমিউনিকেশনের স্বত্বাধিকারী দীপক কুমার দত্ত আরো বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব ইতোমধ্যে সাধারণ মানুষের একটা আস্থা এবং বিশ্বাসের ঠিকানায় পরিণত হয়েছে। নানাভাবে অবহেলিত এবং বঞ্চিতরা এখানে এসে তাদের আকাক্সক্ষা ও মনোভাব প্রকাশ করেন। এছাড়া এখানকার সাংবাদিকরা চট্টগ্রাম তথা দেশের অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে যেসকল ভূমিকা পালন করেন, তা সত্যিই গৌরবের। এমন একটি প্রতিষ্ঠানের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে আমি গর্বিত।

আজ ১০ মে বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় চারুশিল্পী দীপক কুমার দত্ত এই কথা বলেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা বলেন, দেশের একজন বরেণ্য চারুশিল্পী হিসেবে দীপক কুমার দত্ত তার সৃজনশীলতার মাধ্যমে পুরো চট্টগ্রামে খ্যাতি অর্জন করেছেন। তাকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত করতে পেরে আমরা আনন্দিত। তার মেধা ও মননের মাধ্যমে চট্টগ্রাম প্রেস ক্লাব আরো বেশি আলোকিত হবে।

অনুষ্ঠানের শুরুতে চিত্রশিল্পী দীপক কুমার দত্তের জীবনী পাঠ করেন প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার। এরপর প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি, নির্মল চন্দ্র দাশ, জেড এম এনায়েত উল্লাহ, গবেষক মুহাম্মদ শামসুল হক, স্বপন কুমার মল্লিক, কাজী আবুল মনসুর, দেবপ্রসাদ দাস, নুরুল আলম, কামরুল হাসান বাদল, মোহাম্মদ জহির।

এ সময় প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক সরওয়ারুল আলম, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, কার্যকরী সদস্য মো. মঞ্জুরুল আলম মঞ্জু, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য এম নাসিরুল হক, জামালুদ্দীন ইউছুফ, একেএম কামরুল ইসলাম চৌধুরী, সুভাষ কারণ, মাখন লাল সরকার, যীশু রায় চৌধুরী, বিশ্বজিৎ বড়ুয়া, সাইফুদ্দিন খালেদ, প্রদীপ নন্দী, তাপস বড়ুয়া রুমু, মুজাহিদুল ইসলাম, সুভাষ কারণ, মাহবুব উর রহমান, সান্টু কুমার দাশ, বিপুল বড়ুয়া, হাসান নাসির, শেখর ত্রিপাঠি, নুরউদ্দিন আহমদ, আফজাল রহিম সিদ্দিকী, মান্নান মেহেদী, মো. গোলাম মর্তুজা আলী, অমিত বড়ুয়া, আজিজুল কদির, মোহাম্মদ ফরিদ উদ্দিন, মোহাম্মদ হামিদুল ইসলাম, অস্থায়ী সদস্য রনি দে’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort