১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

ছুটির দিনেও বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে শুক্রবার ঢাকার অবস্থান দ্বিতীয়। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) সকাল ৮টা ৪০মিনিটে ঢাকার স্কোর ১৬৬। এ বায়ু অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
ছুটির দিন সাধারণত অনেক কল-কারখানা বন্ধ থাকে। রাস্তায় মানুষ ও গাড়ির চাপও থাকে কম। কিন্তু আজ (১৯ মে) শুক্রবার সকালেও রাজধানী ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পাওয়া গেছে।
এদিকে, একই সময়ে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৬৯ ও ১৬১ একিউআই স্কোর নিয়ে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হল-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

আইকিউ এয়ারের তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort