
শিল্পী তাসাদ্দুক হোসেন দুলুর ৯ম চিত্র প্রদশর্নী ২জুন ঢাকার কলাকেন্দ্র অনুষ্ঠিত হবে। শিল্পী এবারে চিত্র প্রদশর্নীর শিরোনাম দিয়েছেন “লালসার উপাখ্যান ”। প্রদর্শনীতে ৯ টা পেইন্টিং,৫০টা ড্রইং স্থান পাবে। ২জুন বিকেল ৫টায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসাবে থাকবেন অধ্যাপক আবুল মনসুর, খুশি কবীর, অধ্যাপক ঢালী আল মামুন। এছাড়া উপস্থিত থাকবেন কলাকেনন্দ্রের কিউরেটর শার্মিলি রহমান।
প্রদর্শনী চলবে আগামী ৩০জুন পর্যন্ত। প্রতিদিন বিকাল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত শিল্পী ও শিল্পানুরাগীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদশর্নীর ঠিকানা কলাকেন্দ্র: ৯/৪,ব্লক-ডি,লালমাটিয়া,ঢাকা।


