২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরদিন ব্যাপী দোতারা সাধন কর্মশালা, এবং সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা

দিন ব্যাপী দোতারা সাধন কর্মশালা, এবং সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা

সুরেই-সুরেই হোক আমাদের আসল সুরের আলিঙ্গন।
দোতারার সুরের ছোঁয়ায় উজ্জীবিত হোক প্রতিটি ক্ষণ।
গত ২৬ মে শুক্রবার সুরধ্বনি মিউজিক সেন্টার এবং চট্টগ্রামের দোতারা শিল্পীদের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সারাদিন ব্যাপী দোতারা সাধন কর্মশালা, এবং সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। “দোতারা সাধন কর্মশালা”টি পরিচালনা এবং প্রধান গুরু আসন অলংকৃত করেছেন এই উপমহাদেশের প্রখ্যাত দোতারা শিল্পী ও প্রশিক্ষক, গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক, বাংলাদেশ টেলিভিশনের চীপ মিউজিশিয়ান, শ্রদ্ধেয় গুরুজী অনুপম বিশ্বাস স‍্যার, । এবং ঢাকা, হবিগঞ্জ, পাবনা, কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন স্থানের দোতারা শিল্পীবৃন্দের মিলনমেলায় মুখরিত হলো চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর প্রাঙ্গণ।
বিভিন্ন জেলা থেকে আগত দোতারা শিল্পীদের স্বাগতম জানিয়েছেন বন্দরনগরী চট্টগ্রামের একনিষ্ঠ দোতারা শিল্পীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক, আবু রায়হান দোলন মুখ্য আলোচক ছিলেন লালন গবেষক এবং সমাজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদ এরসহযোগী অধ্যাপক শিল্পী ডঃ হানিফ বাউল
এছাড়া অতিথিদের মধ্যে ছিলেন জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামেরকালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার
থিয়েটার ওয়ার্কসপ এর।সহ সভাপতিমীর রেজুয়ান হোসেন টিপু , ইয়ং ওয়ান গ্রুপ এরজেনারেল ম্যানেজারমঞ্জুরুল হায়দার, ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিঃ ম্যানেজারপার্থ সারথী মুৎসুদ্দি,অনুষ্ঠানটি সভাপতিত্বে করেন,ইন্জিনিয়ার টিটু কুমার দাশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সুরধ্বনির মিউজিক সেন্টারের কর্ণধার সুমন কুমার নাথ। স্বাগত বক্তব্য রাখেন বংশীবাদক ও সংস্কৃতিকর্মী ইন্জিনিয়ার মোহাম্মদ ওয়াসিম। সঞ্চালনায় ছিলেন সুলতান মাহমুদ।

সর্বশেষ