
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবদুল আহাদের মৃত্যুতে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি বলেন, শ্রমিকদের ভাগ্যবদলের যে স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন তা বাস্তবায়নে আবদুল আহাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করার মাধ্যমে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক শ্রমিক রাজনীতিতে বহু আন্দোলন-সংগ্রামে নেতৃত্বদানকারীদের অন্যতম আবদুল আহাদ। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গণে যে শুণ্যতার সৃষ্টি হয়েছে তা পুরণ হবার নয়। এ বর্ষিয়ান রাজনীতিবিদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। তবে, প্রজন্ম থেকে থেকে প্রজন্মে একজন আদর্শিক নেতা হিসেবে কর্মীদের অনুপ্রেরণার উৎস হয়ে তিনি বেঁচে থাকবেন। তার কর্ম এবং সাংগঠনিক কৌশল আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।
মেয়র তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।


