
সুরের আবেশে গানে গানে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন করেছে সংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘সুরধারা’।
গতকাল ২ জুন শুক্রবার সন্ধ্যায় নগরীর নন্দনকানস্থ একে খান ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজন শুরু হয় সুরধারার শিল্পীদের সমবেত সঙ্গীত ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ ও “শুভ্র সমুজ্জল হে চির” পরিবেশনার মধ্য দিয়ে।
এরপর আবৃত্তিশিল্পী মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে একে একে রবীন্দ্রনাথ ও নজরুলের গান পরিবেশন করেন শিল্পী শুভাগত চৌধুরী, রুপা দত্ত, সুমিত্রা বিশ্বাস, সীমা পাল, অর্পিতা দাশ, প্রিয়াংকা দাশ, সঞ্জিতা ভট্টাচার্য, মশিউল আনোয়ার খান, শিউলী নাথ, রুম্পি চৌধুরী, পলি চৌধুরী, চম্পা বিশ্বাস, আলপনা বড়ুয়া, দীপাশ্রী দে, পৃথ্বীশ ভট্টাচার্য, প্রান্তি চৌধুরী, অনির্বাণ নাথ এবং অরুন্ধুতী চৌধুরী।
শিল্পীদের পরিবেশনায় ছিলো আমার হিয়ার মাঝে, সখি ভাবনা কাহারে বলে, এসো এসো আমার বনে, খেলিছ এ বিশ্বলয়ে, মধুর তোমার শেষ, তোমার খোলান হাওয়াবসহ বেশ কিছু গান।


