১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

চবিতে ৫ম এ.কে. খান মেমোরিয়্যাল আইন বক্তৃতা ২০২৩ অনুষ্ঠিত
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ও এ কে খান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘The Independence of Bangladesh in International Law : Its International Legal Legacy and Reform’ kxl©K Fifth A.K. Khan Memorial Law Lecture 2023 ২০২৩ চবি এ কে খান আইন অনুষদ মিলনায়তনে ৬ জুন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় কম্পট্রোলার ও অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন অষ্ট্রেলিয়া সিডনির ম্যাকুয়েরি বিশ^বিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর এম. রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি জনাব এ এম জিয়াউদ্দিন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চবি আইন বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল্লাহ আল ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন চবি আইন বিভাগের প্রফেসর ড. রকিবা নবী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মুসলিম চৌধুরী উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তৃতা আয়োজন করায় এবং তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আন্তর্জাতিক আইনের প্রেক্ষাপটে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জন একটি অনন্য ঘটনা। প্রফেসর রফিকুল ইসলাম তাঁর উপস্থাপিত প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা পত্রের আইনগত বৈধতা এবং আন্তর্জাতিক আইনের উপর এর প্রভাব সম্পর্কে তুলে ধরেছেন যা আন্তর্জাতিক আইনের উৎকর্ষ সাধনে বাংলাদেশের স্বাধীনতার অবদান বর্তমান এবং ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হিসেবে গণ্য হয়েছে।
সভাপতির বক্তব্যে উপাচার্য অনুষ্ঠানের প্রধান অতিথি, মুখ্য আলোচকসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, প্রতিবছরই চবি আইন অনুষদ ও এ কে খান ফাউন্ডেশন বিভিন্ন বক্তৃতা আয়োজন করে থাকে। আজকের এ বক্তৃতায় থেকে শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দ আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে এবং সার্বিক আইন সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা পাবেন মর্মে উপাচার্য অভিমত ব্যক্ত করেন। ভবিষ্যতেও এ ধরণের বিভিন্ন বক্তৃতা আয়োজন অব্যাহত থাকবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ অনুষ্ঠান আয়োজনে আন্তরিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, বিভিন্ন বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অফিস প্রধানবৃন্দ এবং সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ