
নগরীর হাটহাজারীস্থ সাংস্কৃতিক সংগঠন “প্রমিতি সাংস্কৃতিক একাডেমি” র উদ্যোগে নিয়মিত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার পঞ্চম আবর্তনের উদ্বোধন হয়েছে।
গতকাল ০৯ জুন ২০২৩ হাটহাজারীর চৌধুরী হাট, মর্নিং ডিউ স্কুল এন্ড কলেজে ” আবৃত্তিশিল্পী ইকবাল হোসেন জুয়েল এর সঞ্চালনায় উদ্বোধন করেন বরেণ্য নাট্যজন ও বাচিকশিল্পী শুভ্রা বিশ্বাস।
উদ্বোধকের বক্তব্যে তিনি বলেন, শহর থেকে দূরে এই মফস্বল অঞ্চলে প্রমিতির এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়। তিনি শিশুদের পাশাপাশি অভিভাবকদের বাচিক শিল্প ও প্রমিতির সাথে থাকার আহ্বান করেন।
এরপর পঞ্চম আবর্তনের প্রথম কর্মশালা পরিচালনা করেন প্রহর সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক আবৃত্তি শিল্পী বর্ষা চৌধুরী। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, সাজু মল্লিক, মনজুর মোর্শেদ, বাহাদুর আলম, রনি চৌধুরী, হোসাইন ইলিয়াস, নুরুল আবছার, সীমা দে।


