
থিয়েটার গবেষণা প্রতিষ্ঠান শোভন থিয়েটার সেন্টার এর উদ্যোগে আগামী ২১ জুন ২০২৩ সমসাময়িক নাট্য ভাবনা বিষয়ক এক নাট্য আলাপন অনুষ্ঠিত হবে। জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিতব্য এই নাট্য আলাপনে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ওপার বাংলার নাট্য সমালোচক, গবেষক ও উত্তরপাড়া রাজা প্যারীমোহন কলেজের অধ্যাপক ড. অপূর্ব দে।
অনুষ্ঠানে সকল নাট্যমোদী দর্শক, নাট্যকর্মী ও সংস্কৃতিজনদের আমন্ত্রণ জানানো হয়েছে আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে।


