
গত ২০জুন মঙ্গলবার,কর্ণফুলী উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শিকলবাহা শিশুকানgনের ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আনজিনা খানমের সঞ্চালনায় ফল উৎসবের উদ্বোধন করেন কৃষ্টি বন্ধন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, লেখক দিলরুবা খানম। স্কুলের প্রধান শিক্ষক মোঃ সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে লেখক,গীতিকার আব্দুল হাকিম ও কোয়ান্টাম ফাউন্ডেশনের অর্গানিয়ার কামরুল হাসান সবুজ।স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক দস্তগীর আলম রুকনের সার্বিক তত্ত্বাবধানে ৬৬ রকমের ফল শিক্ষার্থীদের জন্য উপস্থাপন করা হয় এবং ৬ প্রকারের ফল শিক্ষার্থী, অভিভাবক ও মেহমানদের খাওয়ানো হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয় সকাল ন’টায় জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে। বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা নৃত্য,আবৃত্তি,সংগীত পরিবেশন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন,”ব্যতিক্রম শিক্ষা কারিকুলাম, প্রতিনিয়ত শরীরচর্চা, অটোসাজেশন চর্চা ও মেডিটেশন করার কারণে শিকলবাহা শিশুকানন স্কুলের শিক্ষার্থীরা অনেক সাহসী, সুস্থ ও পরিশ্রমী। তাদের রেজাল্ট ভালো। এই ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আমাদের দেশীয় ফলের সাথে পরিচয় ও পুষ্টি জ্ঞান লাভের সুযোগ পেয়েছে। ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বাস্তবধর্মী শিক্ষা ও পরিশ্রমী হিসেবে গড়ে তুললে আগামীতে তারা ভালো মানুষ ভালো দেশ স্বর্গ ভূমি বাংলাদেশ গড়তে ভবিষ্যতে তারা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। ”


