
নরেন আবৃত্তি একাডেমির এক জরুরি সভা ২৪ জুন বিকেল ৪ টায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।পরিচালক মিশফাক রাসেল এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নরেন আবৃত্তি একাডেমির স্থায়ী কমিটির সদস্য আলাউদ্দিন ফরহাদ, সৈয়দ হোসেন বাবু,হ্যাপী চৌধুরী, দিদারুল আলম,ফোরকান ইমন,মোঃ খলিল,রানা সোহেল,সালমান ওয়ালী,নাসরীন সাথী,জয়শ্রী বড়ুয়া, নাদিরা ফেরদৌস,রানা রক্ষিত,ধীমান দাশ,সজীব দত্ত,মিজানুর রহমান, কেয়া শারমিন প্রমুখ। সভায় সদস্যদের সবার সম্মতিতে (২০২৩-২০২৪) ৩৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।এতে কানিজ ফাতেমা রিম্পি কে সভাপতি পৃথা পারমিতা রায় কে সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বড়ুয়া কে সাংগঠনিক সম্পাদক গোলাম রাসুল আশিক কে অর্থ সম্পাদক করা হয়।


