৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরবর্ষামঙ্গল নাট্য সম্ভারে স্মৃতি তর্পণ ও নাটকের গান অনুষ্ঠিত

বর্ষামঙ্গল নাট্য সম্ভারে স্মৃতি তর্পণ ও নাটকের গান অনুষ্ঠিত

চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের উদ্যোগে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলছে সপ্তাহব্যাপী ‘বর্ষামঙ্গল নাট্য সম্ভার ২০২৩’।

বর্ষামঙ্গল নাট্য সম্ভারের ৫ম দিনে নাট্যাধার এর আয়োজনে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিস্থ মুল মিলনায়তনে নাট্যাধারকর্মি, নাট্যকার ও গবেষক আহাম্মদ কবীর স্মৃতি তর্পণ সভা অনুষ্ঠিত হয়।

নাট্যাধার দলপ্রধান মাশরুরজামান মুকুট এর সভাপতিত্বে ও মোস্তফা কামাল যাত্রা সঞ্চালিত অনুষ্ঠিত সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সনজীব বড়–য়া, নাট্যজন ম. সাইফুল আলম চৌধুরী, নাট্যজন মোসলেম উদ্দিন সিকদার, নাট্যজন প্রদীপ দেওয়ানজি, বাংলাদেশ রেলওয়ের স্টেট অফিসার সুজন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড.জিন বোধি ভিক্ষু, এশিয়ান উইমেন ইউনিভার্সিটির অতিথি শিক্ষক মি. জিম, শাহাব উদ্দিন আঙ্গুর।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আহাম্মদ কবীর এর কর্মজীবন পাঠ করেন নাট্যকর্মী রুদ্র ও স্বাগত বক্তব্য রাখেন নাট্যকর্মী জামাল হোসেন মঞ্জু।

স্মৃতি তর্পন সভায় আলোচকগণ প্রয়াত আহাম্মদ কবীরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন কওে বলেন, ‘আহাম্মদ কবীর ছিলেন একজন শেকর সন্ধানী ও সৃজনশীল মানুষ এবং জাতিতাত্তি¡ক গবেষক। তিনি শেকড়ের সন্ধান করেছেন নিবিড়ভাবে যা তাঁর গবেষণা গ্রন্থে উঠে এসেছে স্পষ্টভাবে। তিনি উন্মুক্ত করতে চেয়েছেন সেই ইতিহাস যা লোকচক্ষুর অন্তরালে থেকে হারিয়ে যাচ্ছে চিরতরে।’

উল্লেখ্য পাহাড়তলী বধ্যভূমির জমি থেকে ইউএসটিসি কর্তৃক অবৈধ দখলদারিত্ব উচ্ছেদের দাবির স্বপক্ষে প্রয়াত আহাম্মদ কবীর প্রামান্য তথ্য উপস্থাপনের প্রত্যয়ে শতাধিক শহীদ ব্যাক্তির বিস্তারিত উপাত্ত¡ সংগ্রহ করেছিলেন। এই গবেষণা মূলক তথ্য-পরিসংখ্যানটি প্রকাশ করেছিল ‘শোভন থিয়েটার সেন্টার’।

আহাম্মদ কবীর এর অন্যতম গবেষণামূলক কির্তি হলো- নিজ গ্রাম সুচক্রদন্ডীর ইতিহাস ও ঐতিহ্যধর্মি এক অনন্য প্রকাশনা। যা প্রকাশ করেছিল ‘ইতিহাসের খসড়া’।

তাঁর অপর একটি গবেষণামূলক গ্রন্থ হলো “আন্তর্জাতিক পন্ডিতবিহার বিশ্ববিদ্যালয়: যৌক্তিক প্রত্যাশা” শিরনামের প্রকাশনা। যা প্রকাশ করেছে “বুড্ডিস্ট রিচার্স এন্ড পাবলিকেশন সেন্টার বাংলাদেশ”।

স্মৃতি তর্পন সভার পূর্বে নাট্যাধার পরিবেশন করে চর্যাভিত্তিক নাট্যক্রিয়াধর্মী নাটকের গান পরিবেশনা।

সর্বশেষ