২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরকরোনার ৩য় ও ৪র্থ টিকার ক্যাম্পেইন করবে চসিক

করোনার ৩য় ও ৪র্থ টিকার ক্যাম্পেইন করবে চসিক

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সোম ও মঙ্গলবার (১০ ও ১১ জুলাই) করোনার টিকা প্রদান করবে চসিকের স্বাস্থ্য বিভাগ। এ ক্যাম্পেইন চলাকালে ১৮ বছর বা তদুর্ধ ব্যক্তিদের ফাইজার ভ্যারিয়েন্ট কন্টেননিং ভ্যাকসিন (ভিসিভি) ৩য় ও ৪র্থ ডোজ এবং সিনোর্ফাম ১ম ও ২য় ডোজ দেওয়া হবে।

বৃহস্পতিবার চসিক জেনারেল হাসপাতালে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সভাপতিত্বে এ উপলক্ষে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চসিক স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সদস্য ও কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ইমাম হোসেন রানা, বিভাগীয় কো-অর্ডিনেটর ডাঃ ইমং প্রু চেীধুরী, জোনাল মেডিকেল অফিসার ডাঃ মোঃ রফিকুল ইসলাম, ডাঃ তপন কুমার চক্রবর্ত্তী, ডাঃ মোঃ হাসান মুরাদ চেীধুরী, ডাঃ আকিল মাহমুদ নাফে, ডাঃ জুয়েল মহাজন । মূল কর্মসূচী সর্ম্পকে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স এন্ড ইম্যুনাইজেশন মেডিকেল অফিসার ডাঃ মোঃ সরওয়ার আলম। সভা পরিচালনা করেন ভ্যাকসিনেশান ইনচার্জ মোঃ আবু ছালেহ।

সভাপতির বক্তব্যে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সেলিম আকতার চৌধুরী বলেন, পূর্বের তুলনায় বর্তমানে কোভিড আক্রান্তের হার নিম্নমুখী হওয়ায়, জনগণের মধ্যে শিথিলতা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া এখনো বস্তি এলাকায় করোনার টিকা গ্রহন করেনি এমনও জনসাধারণদের টিকার আওতায় আনতে হবে।

কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমে চসিক যে সফলতা অর্জন করেছে তা অব্যাহত রাখতে আসন্ন ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কার্যক্রম বাস্তবায়নের লক্ষে সকল জোনাল মেডিকেল অফিসারগণকে সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করে টিকা কার্যক্রম বাস্তবায়ন করার আহবান জানান তিনি।

সর্বশেষ