২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরকাজীর দেউড়ি বাজারে অতিকায় কাতল মাছ

কাজীর দেউড়ি বাজারে অতিকায় কাতল মাছ

 

জাতীয় মাছের মধ্যে কাতল মাছ একটি। দেশে সাধারণত সর্বোচ্চ যে পরিমাণ ওজনের কাতল মাছ পাওয়া যায় তার চাইতে দ্বিগুন বেশী ওজনের একটি কাতল ধরা পড়েছে কাপ্তাই লেকে। গত সোমবার ( ১০ ০৭ ২০২৪) দুপুরে চট্টগ্রামের কাজীর দেউড়ি বাজারে অতিকায় কাতল মাছটি দেখতে ভীড় জমায় উৎসুখ মানুষ। সাধারণত একটি কাতল মাছের সর্বোচ্চ ওজন ২০/২৫ কেজির বেশী দেখা যায় না বলে জানান মাছ ব্যবসায়ীরা। কিন্তু এটির ওজন পঁয়তাল্লিশ কেজি। মাছটির বিক্রেতা মোহাম্মদ রনি জানায়, তার দীর্ঘ দিনের মাছ ব্যবসায় এত্তো বড় কাতল সে দেখেনি। এই মাছটির খবর পেয়ে সে বেশ আগ্রহ নিয়ে সেটি কিনে আনে বাজারে বিক্রির জন্য। এটি কেটে বিক্রি করলে প্রতি কেজি ১ হাজার টাকায় বিক্রি করবে বলে জানায়  মাছ বিক্রেতা।

কাতলা মাছ সম্পর্কে  একটু জেনে নেওয়া ভাল :

কাতলা মাছ দক্ষিণ এশিয়ান অঞ্চলের অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মিষ্টি জলের মাছ। এটি carp পরিবারের Cyprinidae গোত্রীয়। এটি কাতলা, কাতল, ইন্ডিয়ান মেজর কার্প, চেপটি, বউধেক্রা, বাচা, কারাকাতলা  বিভিন্ন নামে পরিচিত। কাতলা মাছ প্রধানত উত্তর ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান এবং মায়ানমারের হ্রদে পাওয়া যায়। মাছটি সাধারণত তাজা অবস্থায় বাজারে ছাড়া হয় এবং এই মাছের ভালো বাজার মূল্য আছে এবং এর চাহিদাও খুব ভালো। আজ, কাতলা মাছ বাণিজ্যিকভাবে  অনেক দেশে পাওয়া যায়।

সর্বশেষ