৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরচট্টগ্রামের একনিষ্ঠ শাস্ত্রীয় বংশীবাদক শ্রী রণধীর দাশ'র জন্মদিনে বংশীধ্বনির নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রামের একনিষ্ঠ শাস্ত্রীয় বংশীবাদক শ্রী রণধীর দাশ’র জন্মদিনে বংশীধ্বনির নতুন কমিটি ঘোষণা

চট্টগ্রামের একনিষ্ঠ শাস্ত্রীয় বংশীবাদক শ্রী রণধীর দাশ’র জন্মদিন পালন ও তার প্রতিষ্ঠিত একমাত্র চট্টগ্রামের শাস্ত্রীয় বংশীবাদন’র সংগঠন “বংশীধ্বনি-চট্টগ্রাম” এর দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত ২০ জুলাই, বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটায় বংশীধ্বনির অস্হায়ী কার্যালয়ে
মোহাম্মদ ওয়াসিমের সঞ্চালনায়
শাস্ত্রীয় বংশীবাদক শ্রী রণধীর দাশ’র জন্মদিনের অনুষ্ঠান উদযাপিত হয়। এবং এরপর বংশীধ্বনির নতুন কমিটি ঘোষণা করা হয়।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী বংশী সংগঠন ‘বংশীধ্বনি-চট্টগ্রাম ‘র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, ডাক্তার রাজীব বিশ্বাস। এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, ওস্তাদ রণধীর দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, রিটন কুমার ধর।
কমিটির অন্যরা হলেন:
সাংস্কৃতিক সম্পাদক: সুমন কুমার নাথ
অর্থ সম্পাদক: রাসেল দত্ত
সহ-অর্থ সম্পাদক: সৌরভ কুমার শীল
সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ ওয়াসিম।
প্রচার সম্পাদক: শিমুল মজুমদার
সহ-প্রচার সম্পাদক:প্রসাদ চন্দ্র রায়।
মহিলা বিষয়ক সম্পাদক: মনীষা ধর।
এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্বে আছেন:
শোভন চক্রবর্তী এবং প্রবাল পাল।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি শ্রদ্ধেয় ডাক্তার রাজীব বিশ্বাস বলেন, ‘১৯৯৮ সালে শ্রী রণধীর দাশ’র গড়া এই “বংশীধ্বনি-চট্টগ্রাম ” অনেক স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে এই সংগঠনের আবির্ভাব। ওস্তাদ রণধীর দাশ’র হাত ধরে এই বংশীধ্বনি তার কোয়ালিটির মাধ্যমে চট্টগ্রাম সহ সারাদেশে অবদান রাখতে সক্ষম হবে বলে তিনি আশাবাদী।
এরপর নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওস্তাদ রণধীর দাশ বলেন, ‘আমি পেশায় একজন শাস্ত্রীয় বংশীবাদক, আমি যতটুকু এই বংশী শিল্প কে আয়ত্ত করতে পেরেছি,তার সবটুকুই আমি আমার ছাত ছাত্রীদের কে বিলিয়ে দিতে চাই। এবং শুদ্ধ শাস্ত্রীয় বংশীবাদনে অবদান রাখতে চাই এই বংশীধ্বনির ব‍্যানারের মাধ্যমে।
তাই, সবার সহযোগিতায় সংগঠন চালাতে খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করি না।’
রিটন কুমার ধর এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এবং নতুন কমিটি ঘোষণা করেন সদস্য সচিব শোভন চক্রবর্তী। পরিশেষে নতুন কার্যকরী পরিষদের সকলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয় বংশী ধ্বনির সদস্যরা।

সর্বশেষ