২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরউপলব্ধি ফাউন্ডেশনে রান্না মাংস বিতরণ করলো রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট

উপলব্ধি ফাউন্ডেশনে রান্না মাংস বিতরণ করলো রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট

রান্না করা মাংস উপলব্ধি ফাউন্ডেশনের সুবিধাবঞ্চিত শিশুদের হাতে তুলে দিয়েছে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট।
১২ আগস্ট প্রতিবছরের ন্যায় এবারও গরু-ছাগল এবং মুরগির রান্না করা প্রায় ৩০ কেজি মাংসসহ পরোটা, হালুয়া, কোমল পানীয় শিশুদের হাতে তুলে দেন ক্লাব নেতৃবৃন্দ।
ক্লাবের অতীত সুপার স্টার প্রেসিডেন্ট ও বর্তমান সার্ভিস প্রজেক্ট ডিরেক্টর চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ পিপি হাসিনা আক্তার লিপি ও ক্লাব প্রেসিডেন্ট নাসিমা আখতারের নেতৃত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট গভর্নর জয় দেব চন্দ্র দাশ জয়, পিপি রাকিবুল ইসলাম, ক্লাব সেক্রেটারি লেখক-সাংবাদিক রোটারিয়ান শওকত বাঙালি, রোটারিয়ান অধ্যক্ষ শ্যামল মজুমদার, রোটারিয়ান মিজানুর রহমান, রোটারিয়ান জোবায়দুর রহমান সাকিব, ইরিনা জুয়েল রিয়া, কানিজ নুর রিয়া প্রমুখ। অতিথিদের স্বাগত ও কৃতজ্ঞতা জানান উপলব্ধির সেন্টার ম্যানেজার শেলী রক্ষিত।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ক্লাবের ২২তম ইনস্টলেশনে উপলব্ধি ফাউন্ডেশনকে ২ জন সুবিধাবঞ্চিত মেয়ের ১ বছরের বৃত্তি বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকার চেক দেয়া হয় এবং গত কয়েকবছর ধরে কোরবানীর রান্না করা মাংস বিতরণের এ প্রজেক্ট চলমান রেখেছে রোটারি ক্লাব অব চিটাগাং ইস্ট।

সর্বশেষ