২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরবিশ্ব হার্ট দিবসে উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য ওয়াকাথন

বিশ্ব হার্ট দিবসে উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য ওয়াকাথন

‘শুনুন আপনার হৃদয়ের কথা’ এই স্লোগানে বিশ্ব হার্ট দিবস উপলক্ষে নারায়না হেলথ ইনফরমেশন সেন্টার চট্টগ্রাম আয়োজন করেছে মানুষের মধ্যে সচেতনতামূলক বর্ণাঢ্য ওয়াকাথন ২০২৩।

আজ ২৯ সেপ্টেম্বের সকাল ৮টায় ওয়াকাথন এর উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু রায়হান দোলন।

১৪০ জন উপস্থিতিতে বর্নাঢ্য র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন আইসি প্রধান মোঃ মোক্তার হোসেন টিটো, দীপঙ্কর চৌধুরী, অভিজিৎ চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন শতায়ু ডিসি হিল থেকে মনসুর আহমেদ ও তার দল। র‌্যালিটি চট্টগ্রাম প্রেসক্লাব থেকে চেরাগী পাহাড় হয়ে জামালখান গিয়ে শেষ হয়।

ওয়াকাথন এর উদ্বোধনের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু রায়হান দোলন বলেন, আমাদের হৃদয়কে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে, যত্ন নিতে হবে। নিয়ম মেনে খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে হার্টের সমস্যা থেকে দূরে থাকা যায়।

সর্বশেষ