২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅন্য খবরশিল্পী উত্তম কুমার তালুকদারের ১১৩তম একক চিত্র প্রদর্শনী

শিল্পী উত্তম কুমার তালুকদারের ১১৩তম একক চিত্র প্রদর্শনী

শিল্পী উত্তম কুমার তালুকদারের “সময় এবং আমার কাজ” শীর্ষক ১১৩তম একক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী শুক্রবার ২৭ অক্টোবর ২০২৩ তারিখ জিলা শিল্পকলা একাডেমী চট্টগ্রাম জয়নুল গ্যালারীতে।
বিকেল ৫টায় প্রদর্শনী উদ্বোধন করবেন বিশিষ্ট ভাস্কর অলক রায়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী খাজা কায়ুম, আলম খোরশেদ, শিল্পী সৌমেন দাস। শিল্পী উত্তম কুমার তালুকদারের শিল্পকল্পে প্রকৃতি ও মানুষের জীবন সত্ত্বাকে উপলদ্ধি করার শৈল্পীক চেতনাকে প্রকাশ করেছেন। জ্যামিতিক নকশায় মোটা এবং কালো রঙ্গিন রঙের মাধ্যমে কখনো বৃত্ত, বিন্দুর মাধ্যমে বাস্তবতা আর কল্পনার জগতের সমন্বয়ে প্রতিটি চিত্রকর্মে ফুটে উঠেছে।
প্রদর্শনী ২৭ থেকে ৩১ অক্টোবর ২০২৩ প্রতিদিন বিকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

 

সর্বশেষ