
লায়ন্স ক্লাব অব চিটাগাং রোজভ্যালী জেলা ৩১৫ বি৪ এর উদ্যোগে গত শনিবার নোয়াখালী জেলাধীন বেগমগঞ্জের আমানতপুরে দিনব্যাপী মানবিক চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট ফারাহ বেনজীর আলম এশা, সঞ্চালনায় ছিলেন লায়ন অনিমেষ রায় চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারল্যাশনাল জেলা ৩১৫ বি৪ গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন পিডিজি ফোরামের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু, পিডিজি লায়ন আল সাদাত দোভাস, পিডিজি লায়ন মো. শাহ আলম বাবুল। উপস্থিত ছিলেন রোজভ্যালী ক্লাবের লায়ন মো. শওকত উল ইসলাম, লায়ন গাফফার চৌধুরী, লায়ন সৈয়দ মোহাম্মদ আয়ুব, লায়ন মীর্জা মনজুরুল হক, লায়ন মো. যুবায়ের, লায়ন আরফান আলী, লায়ন খাজা মঈনুদ্দীন, লায়ন গোলাম কিবরিয়া, লায়ন হাজেরা খাতুন পারভীন, লায়ন মোহাম্মদ উল্ল্যাহ
নিশান, লায়ন সুলতানা রাজিয়া, লায়ন শুক্কুর চৌধুরী, লায়ন মো. ইব্রাহীম খলিল, লায়ন মো. মঞ্জুর কাদের। জেলা লায়নদের মধ্য উপস্থিত ছিলেন লায়ন জাহাঙ্গীর আলম মিয়া, লায়ন শামসুল আলম, লায়ন হাবিবুর রহমান, লায়ন মোহাম্মদ আলী, লায়ন একেএম শওকত হাসান খান, লায়ন তারেক কামাল, লায়ন কামরুজ্জামান লিটন প্রমুখ। স্বাগত বক্তব্যে লায়ন মো. ওসমান গনি ক্লাব প্রদত্ত সেবা সমূহের গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেন। বিশেষ অতিথি লায়ন এম এ মালেক তার বক্তব্যে লায়নিজমে দীর্ঘ ৬০ বছরের অভিজ্ঞতার আলোকে স্বচ্ছ্বল ও বিত্তবানদের প্রতি প্রান্তিক মানুষদের মানবিক সেবায় হাত প্রসারিত করতে আহ্বান জানান। গভর্নর লায়ন এমডি এম মহিউদ্দিন চৌধুরী ‘শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়’ শ্লোগানকে উপজীব্য করে আরো ব্যাপকভাবে মানবিক সেবা ছড়িয়ে দিতে আহ্বান জানান।
দিনব্যাপী সেবা কার্যক্রমের মধ্যে চক্ষু পরীক্ষা ও বিনামূল্যে চশমা পেয়েছেন ২০০ জন, ডায়াবেটিস পরীক্ষা করেছেন ৪০০ জন, রক্তের গ্রুপ পরীক্ষা করেছেন ৪০০ জন, বিনামূল্যে খতনা হয়েছে ৫০ শিশু–কিশোরের, নাক–কান ছেদন ৩০০ কিশোরীর, হুইল চেয়ার পেয়েছেন ৭ জন, সেলাই মেশিন পেয়েছেন ৬ নারী ও শীতবস্ত্র পেয়েছেন ৪০০ জন। এছাড়া এদিন এক গৃহহীনের পাকা বসতঘর নির্মাণ উদ্বোধন করেন লায়ন্স নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।


