১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআশপাশট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে।

ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু

এবার অনলাইনে শতভাগ টিকিট বিক্রি করা হবে, যা চলবে ৩০ মার্চ পর্যন্ত।

অনলাইন ডেস্ক

গত ১৩ মার্চ এক সংবাদ সম্মেলনে ট্রেনের অগ্রিম টিকিট নিয়ে বিস্তারিত তথ্য জানান বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক সরদার সাহাদাত আলী। তিনি জানান, এবার ঈদে আট জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ঈদে পশ্চিমাঞ্চলে চলাচল করা সব আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে পাওয়া যাবে সকাল থেকে এবং পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে দুপুর ২টা থেকে।

আজ দেওয়া হবে ৩ এপ্রিলের অগ্রিম টিকিট, ২৫ মার্চ দেওয়া হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চ দেওয়া হবে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চ দেওয়া হবে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চ দেওয়া হবে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চ দেওয়া হবে ৮ এপ্রিলের অগ্রিম টিকিট, ৩০ মার্চ দেওয়া হবে ৯ এপ্রিলের টিকিট।

এ ছাড়া ৩ এপ্রিল থেকে ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। সেদিন ১৩ এপ্রিলের টিকিট পাওয়া যাবে। এরপর যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে পর্যায়ক্রমে ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ এপ্রিল।

সর্বশেষ