
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নরেন আবৃত্তি একাডেমি ২৬ মার্চ সকাল ৮ টায় নন্দন কানন বিটিসি এল প্রাঙ্গনে মার্চ ৭১ শিরোনামে আয়োজন করেছে কথামালা, আবৃত্তি ,স্বরচিত কবিতা পাঠ ও পথনাটক। নরেন আবৃত্তি একাডেমির অনুষ্ঠান সম্পাদক জয়া প্রযুক্তার সঞ্চালনায় সাধারণ সম্পাদক পৃথা পারমিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির সাবেক শিশু বিষয়ক কর্মকর্তা নারগিস সুলতানা,আবৃত্তিকার মাহবুবুর রহমান মাহফুজ,সেলিম রেজা সাগর,এহতেশামুল হক। স্বরচিত কবিতা পাঠ করেন কবি শারদ মাজহার, তাপস চক্রবর্ত্তী,আামন্ত্রিত আবৃত্তিকার হিসেবে আবৃত্তি পরিবেশন করেন প্রমা আবৃওি সংগঠনের আসরারুল হক,রুপা সেনগুপ্ত ,প্রতিমা দাশ ত্রিতরঙ্গ আবৃত্তি দলের সানজিদা আক্তার চট্গ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র মুনমুন বড়ুয়া,প্রিয়ম কৃষ্ণ দে বোধন আবৃওি পরিষদ এর লিমা চৌধুরী,ঋত্বিকা নন্দী সুচয়ন সেনগুপ্ত ,স্বরনন্দন আবৃত্তি দলের অরুণা দত্ত
কন্ঠনীড় বাচিক শিল্প চর্চা কেন্দ্রের তাইজুল ইসলাম নির্মাণ আবৃত্তি অঙনের পুস্পা স্বর্পবিদ্যা নরেন আবৃত্তি একাডেমির শিশুদের মধ্যে একক আবৃত্তি পরিবেশন করেন শিবরাজ দাশ,নিলয় চৌধুরী,পার্থ ঘোষ,অংকুশ দেবনাথ, শারিক,সৌম্য দাপ,সৌরনীল,প্রমিজ বড়ুয়া,আওসাফ,এ্যানী বড়ুয়া,অপরাজিতা বড়ুুয়া অন্বেশা দেবী,ঐশী ঘোষ,ওয়াফিয়া,উদাইশা মুনতাহা ,আলিনা। পরে হ্যাপী চৌধুরীর নির্দেশনায় রক্তাক্ত প্রান্তর শিরোনামে নরেন আবৃত্তি একাডেমির শিশু শিল্পীরা বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন। গনসংগীত পরিবেশন করেন নরেন আবৃত্তি একাডেমির শিল্পী সজীব দত্ত,সৈয়দ হোসেন বাবু,প্রবাল চৌধুরী,আজমল নবীন,প্রসেনজিৎ বড়ুয়া,গোলাম রসুল আশিক,পার্থ সেন,ওমর ফারুক,হ্যাপী চৌধুরী,পৃথা পারমিতা রায়,জয়া প্রযুক্তা,প্রিয়ন্তি দাশ,রুপকথা দাশ,জারিন বিনতে জসীম,অনুষ্ঠানের শেষে শাহরীয়ার হান্নানের নির্দেশনায় পথনাটক ঢিল পরিবেশন করে তির্যক নাট্য গোষ্ঠী।


