
লীমা বড়ুয়া ( যুক্তরাষ্ট্র প্রতিনিধি)
আচার্য শীলভদ্র, অতীশ দীপংকর, শান্তরক্ষিত এর কৃতিত্ব বিশ্বে বাঙ্গালী জাতির গৌরব” গত ২৬শে মে বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের বুদ্ধপূর্ণিমা অনুষ্ঠানে উদ্ভোধনি ভাষণে উপরোক্ত মন্তব্য করেন, ওয়ার্ল্ড ফেডারেশন অফ বাংলাদেশী বুদ্ধিস্টস এর মহাসচিব সুহাস বড়ুয়া। তিনি বলেন, বাংলার সন্তান অতীশ দীপঙ্কর, আচার্য শান্তরক্ষিত বাংলাদেশের বিক্রমপুরের সন্তান, যাঁরা ছিলেন একাধারে দার্শনিক, শিক্ষাবিদ, লেখক এবং
তিব্বতের রাজার আমন্ত্রণে তিব্বত গিয়ে সমগ্র চীন দেশে সভ্য নাগরিক জীবন ও শিক্ষা প্রসারে যুগান্তকারী অবদান রেখছিলেন, চীনের জনগন আজও তাঁদেরকে সম্মানের আসনে রেখেছে। আচার্য শীলভদ্র ছিলেন, কুমিল্লার চৌদ্দগ্রামের গর্বিত সন্তান, যিনি ছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। আমরা বাঙ্গালী হিসাবে তাঁদের অসাধারন অবদান গুলো জানা খুবই দরকার । আমাদের হাজার বছরের সভ্যতাকে ধর্মীয় দৃষ্টি কোন থেকে বিচার না করে বাঙ্গালী জাতির গৌরব গাঁথা ও ঐতিহ্যগুলো প্রজন্মকে জানাতে হবে। একথা সত্য যে, পৃথিবীর আধুনিক সভ্যতার দেশগুলি যখন, তীর ধনুক দিয়ে জন্তু জানোয়ার শিকার করে জীবিকা নির্বাহ করতো, তখন বাঙ্গালীরা একের পর এক বিশ্ববিদ্যালয় গড়ে, শিক্ষা ও জ্ঞান বিতরন করতো, আর আধুনিক নাগরিক সভ্যতা ও সংস্কৃতি উপহার দিতো। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক শাক্যমুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডক্টর পান্নালোকা মহাস্থবির, বিশেষ বক্তা হিসাবে ধর্ম দেশনা করেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দু’জন স্কলার যথাক্রমে, কুশলা স্থবির এবং সামিতা স্থবির। বক্তব্য রাখেন, প্রাক্তন সভাপতি, বিশিষ্ট লেখক ও গবেষক, তরুণ বড়ুয়া, প্রকৌশলী দেবাশীষ বড়ুয়া, প্রকৌশলী সুতপা বড়ুয়া, শিল্পী জুয়েল বড়ুয়া। প্রাক্তন সভাপতি শিমুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ধন্যবাদ বক্তব্য রাখেন, বোস্টন বাংলাদেশ বুড্ডিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রজয় বড়ুয়া।


