
পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বাংলাদেশকে পুনর্গঠন করতেও তিনি দেশটির সাহায্য চান । ১৫ সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাথে সাক্ষাতে ড. ইউনূস এ সহায়তার কথা জানান।
প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে বলেন, তার সরকার স্বৈরশাসনের সঙ্গে জড়িত দুর্নীতিবাজদের অর্থ দেশে ফেরত আনতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘুষ-দুর্নীতি প্রতিরোধে চ্যালেঞ্জের মুখোমুখি জানিয়ে তিনি বলেন, আমরা দুর্নীতির সাগরে ছিলাম। প্রধান উপদেষ্টার প্রেস উইং গণমাধ্যমকে এসকল তথ্য জানায়। পরে প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে ঢাকার দেয়ালে ছাত্রদের আঁকা গ্রাফিতির আর্টবুক উপহার দেন।


