১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়সংবিধানের পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট : মীর্জা ফকরুল

সংবিধানের পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট : মীর্জা ফকরুল

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের অংশগ্রহণ ছাড়া সংবিধান সংস্কার, পরিবর্তন সম্ভব নয় বলে অভিমত জানিয়েছেন। সংবিধানের পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট, সে জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচনের মাধ্যমে যারা পার্লামেন্টে যাবেন তারাই সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার, কোন পরিবর্তন দরকার, সংবিধান বাতিল হবে না কি সংস্কার। ১৬ সেপ্টেম্বর সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট : উচ্চকক্ষের গঠন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

সর্বশেষ