১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম গ্রেফতার

শাহরিয়ার কবির ও নুরুল ইসলাম গ্রেফতার

অনলাইন ডেস্ক

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি ও লেখক শাহরিয়ার কবির এবং সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ১২টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার করা হয়।

যাত্রাবাড়ীসহ রাজধানীর কয়েকটি থানায় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়ের হওয়া হত্যা মামলার আসামি শাহরিয়ার কবির। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে।

এছাড়া সোমবার রাত ১০টায় সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার হওয়া একাত্তর টিভির প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তকে সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সর্বশেষ