১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকশপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিশানায়েকে। সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

দেশটির বিশ্লেষকরা মনে করছেন, শ্রীলঙ্কায় দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি ও পক্ষপাতিত্ব জনগণ প্রত্যাখ্যান করে অনূঢ়া কুমারাকে জয়ী করেছেন । শ্রীলঙ্কায় ২০২২ সালে অর্থনৈতিক বিপর্যয়ের ফলে সৃষ্ট জনরোষে পদচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

সতুন প্রেসিডেন্ট দিশানায়েকে বলেন, স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের শ্রদ্ধা ও আস্থা ফিরিয়ে আনতেও আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ৫৫ বছর বয়সী এ নতুন প্রেসিডেন্ট সেই দেশে একেডি নামে পরিচিত। তিনি শ্রীলঙ্কাবাসীদের উদ্দেশ্যে বলেন, নেতাকে ভোট দিলেই গণতন্ত্র শেষ হয় না। গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে।

সর্বশেষ

sakarya escort bayan bayan Eskişehir escort