প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেছেন ।
নিউইয়র্কের স্থানীয় সময় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় (বাংলাদেশ সময় রাত ৯টা) জাতিসংঘ সদরদপ্তরে এ দুই নেতার এ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
বৈঠকে ছাত্র-জনতার বিপ্লবে ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ সমর্থন’ রয়েছে বলে জানান প্রেসিডেন্ট জো বাইডেন। ড. ইউনূস বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান। ড. ইউনূস আরো বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে।


