২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়আগামী নির্বাচন কবে, সেই সিদ্ধান্ত হয়নি : ড. ইউনূস

আগামী নির্বাচন কবে, সেই সিদ্ধান্ত হয়নি : ড. ইউনূস

অনলাইন ডেস্ক

আগামী নির্বাচন কবে হবে, এ বিষয়ে উপদেষ্টা পরিষদ এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ড. ইউনূস বলেন,এ বিষয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু সিদ্ধান্ত নিইনি।
শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
সারা দেশে শিক্ষার্থীদের কর্তৃত্ব প্রতিষ্টার চেষ্টায় শিক্ষার্থীরাই দেশ চালাচ্ছে কি না- এমন এক প্রশ্নের জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘চালানো উচিত বলছি। চালাচ্ছে বলছি না। চালানো উচিত। তরুণদের হাতে ছেড়ে দেওয়া, আমি বরাবরই বলে এসেছি, এখানে এ দায়িত্ব পালন করার আগে থেকেই বলছি যে তরুণদের হাতে, কারণ তারাই তাদের ভবিষ্যৎ রচনা করবে।’

সর্বশেষ