২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদঅর্থ অনর্থআকুভুক্ত দেশের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ

আকুভুক্ত দেশের সঙ্গে সরাসরি লেনদেন না করার নির্দেশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের জারি করা এক নির্দেশনায় এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) ভুক্ত দেশগুলোর সঙ্গে সরাসরি কোনো লেনদেন না করার নির্দেশ দিয়েছে। নির্দেশনায় বলা হয়,  দেশগুলোর সঙ্গে লেনদেন কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে করতে হবে। ২৫ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সম্পর্কিত একটি  নির্দেশনা জারি করে সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান নির্বাহীদের পাঠানো হয়েছে।

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হলো কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার বিপরীতে প্রতি দুই মাস পর পর লেনদেনের নিষ্পত্তি হয়। দেশগুলো হলো—বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

সর্বশেষ