৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদআন্তর্জাতিকহামাস প্রধানসহ ৩ নেতাকে হত্যার দাবি ইসরাইয়েলের

হামাস প্রধানসহ ৩ নেতাকে হত্যার দাবি ইসরাইয়েলের

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধান রাউহি মুশতাহাসহ তিন নেতাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ৩ অক্টোবর বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী এ দাবি করে জানিয়েছে , তিন মাস আগে চালানো এক বিমান হামলায় ইসলামি প্রতিরোধ আন্দোলনের প্রধানসহ তিন নেতাকে হত্যা করা হয়।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, গাজা উপত্যকায় চালানো ওই হামলায় রাউহি মুশতাহাসহ সংগঠনের রাজনৈতিক ব্যুরোর নিরাপত্তা প্রধান সামেহ আল-সিরাজ ও কমান্ডার সামি ওদেহ নিহত হয়েছেন।
উত্তর গাজায় একটি সুরক্ষিত ও সজ্জিত ভূগর্ভস্থ কম্পাউন্ডে হামাস নেতারা লুকিয়ে ছিলেন বলে জানানো হয়।

সর্বশেষ