৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রচ্ছদজাতীয়বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংলাপ

বিএনপির সাথে প্রধান উপদেষ্টার সংলাপ

অনলাইন ডেস্ক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে নির্বাচনের রোডম্যাপসহ বিভিন্ন দাবি জানিয়েছে বিএনপি।
০৫ অক্টোবর শনিবার বেলা ২টা ৩৫ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন আইন স্থগিত করে সকল দলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনের একটি রোড ম্যাপ দিতে বলা হয়েছে তাদের পক্ষ থেকে। এছাড়া বিগত ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের শাস্তি প্রদানসহ সকল ইউনিয়ন পরিষদ বাতিল করা, উপদেষ্টা পরিষদ থেকে গণ অভ্যুত্থানের মূল স্পিরিট ব্যাহতকারী কয়েকজনকে অপসারণ, বিচার বিভাগে বিগত সময়ে নিয়োগকৃত দলীয় ব্যক্তিদের অপসারণ করে ঢেলে সাজানো, বিগত সরকারের দোসররা কীভানে পালিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা এবং সকল জেলা প্রশাসক অপসারণসহ বিগত সময়ে নিয়োগকৃত প্রশাসনিক কর্মকর্তাদের অপসারণসহ আরো বেশ কিছু দাবি তুলে ধরা হয়েছে।
এসব দাবির প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্বাচন সম্পন্ন করার বিষয়টি তাদের অগ্রাধিকারে রয়েছে জানিয়ে বিএনপির উত্থাপিত দাবিগুলো জনদাবি উল্লেখ করে সেসব বিবেচনার আশ্বাসও দেন বলে জানান মীর্জা ফকরুল।

সর্বশেষ